[ দেশজুড়ে ]
ট্রাকে মিলল সাড়ে ১৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১
গ্রেফতার- প্রতীকী ছবি
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মালবাহী ট্রাকসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করছে সোনারগা থানা পুলিশ। এ সময় ঐ ট্রাক থেকে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা চেকপোস্ট বসিয় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. কামাল উদ্দিন কক্সবাজার জেলার রাজাপপালং এলাকার মোজাহের মিয়ার ছেলে।
সোনারাগা থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!