ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৪৭৭

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৪৭৭
ফাইল ফটো

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার জেলার স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

ডেঙ্গুতে মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার তানভীর, বরগুনার বেতাগী উপজেলার জলিল, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিনা বেগম, পিরোজপুর সদর উপজেলার লাইজু ও ঝালকাঠির কেষ্টকাঠি এলাকার মনোয়ারা।

এর মধ্যে তিনজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরের এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গুরোগী মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!