[ দেশজুড়ে ]
‘ছবি দেখি নদী চিনি’
ছবি: ডেইলি বাংলাদেশ
‘ছবি দেখি নদী চিনি’ ব্যতিক্রমী আয়োজনে হবিগঞ্জ শহরের বাডস কেজি অ্যান্ড হাইস্কুলে নদী দিবস পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চলে কর্মসূচি। কর্মসূচিতে শিশুরা নদীর আকাবাকা দৃশ্য ছবি আকার মাধ্যমে তুলে ধরে। পরে নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাডস কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিস আচার্য, পরিবেশ কর্মী সাইফুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!