[ দেশজুড়ে ]
নৌকাডুবিতে নিখোঁজ, ৩ দিন পর নদীতে ভাসল রুবেলের নিথর দেহ
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজের ৩ দিন পর রুবেল আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নারাণপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকায় নৌকাডুবে নিখোঁজ হন তিনি। মৃত রুবেল আলী নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-বেলপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত বুধবার নৌকায় যাত্রী ও মালামাল নিয়ে শিবগঞ্জের দশরশিয়া থেকে নারাণপুরে যাচ্ছিলেন রুবেল। এ সময় বান্নাপাড়া এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন রুবেল। শনিবার সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!