ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ শিশু, ধানক্ষেত মিলল রক্তাক্ত দেহ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ছাগল চরাতে গিয়ে নিখোঁজ শিশু, ধানক্ষেত মিলল রক্তাক্ত দেহ 
শিশু ওমর সাদেক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছাগল চরাতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর ধানক্ষেত থেকে ওমর সাদেক নামে আট বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু ওমর সাদেক শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওয়ার্ড পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদের ছেলে।

শিশুটির খালাতো ভাই ইসমাইল রাফি বলেন, শুক্রবার বিকেলে ছাগল চরাতে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের দিকে যায় ওমর সাদেক। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। পরে রাত ১১টার দিকে ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশু সাদেকের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!