আটক ওমর আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বয়েস উদ্দিন ও শাহজাহান আলী বলেন, বস্তায় কবর থেকে তুলে আনা মানুষের মাথার খুলি, হাত-পাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের হাড় থাকায় তাকে আটক করি। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করেন। খবর পেয়ে মধুপুর পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
.png)
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সোমবার ভোরে মোটেরবাজার এলাকার রাস্তায় সন্দেহজনকভাবে ঐ যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। এ সময় তার কাঁধে বস্তা তল্লাশি চালিয়ে মানুষের কঙ্কাল পাওয়া যায়। পরে থানায় খবর দেওয়া হয়।
এ বিষয়ে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান- বস্তা থেকে মাথা, ডান হাত, দুই পাসহ কোমরের নিচের অংশবিহীন মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কালসহ ওমর আলীকে আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মেডিকেল কলেজে কঙ্কাল বিক্রি করার যে চক্র আছে, ওমর আলী সেই চক্রেরই সদস্য। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।