গ্রেফতারকৃতরা হলেন- জেলার মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩০) ও তার স্ত্রী মোছা. বাছির খাতুন (২৮)।
ওসি মো. হেলাল উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার (৪ অক্টোবর) বিকেলে মহাসড়কের গোড়াই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ হাজার ২০০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
.png)
তিনি জানান, গ্রেফতারকৃতদের নামে মির্জাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।