তবে অজ্ঞাত ওই নারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ নিশ্চিৎ করতে করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশের এখনও পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করাসহ সমস্ত কিছু খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখা হবে।
.png)