আখাউড়ায় ৭ আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মুকুল হোসেন, উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তাজুল ইসলাম, খলাপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া, মনিয়ন্দ ইউপির নিলাখাত গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে শেখ মো. শাহীন, উত্তর ইউপির আমোদাবাদ গ্রামের মৃত আবু সাইদ মিয়ার ছেলে শাহজাহান সাজু, শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার বাবুল মিয়ার ছেলে উজ্জল ,ধরখার এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে আব্দুল মান্নান।
গ্রেফতারকৃতদেরকে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
.png)
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘণ্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে অপরাধ নির্মূল করা হবে।