মঙ্গলবার (১৭ অক্টোবর ) সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
আটককৃতরা হলেন ইতি, মনোয়ারা বেগম, আনোয়ারা ও মেরিনা। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।
.png)
র্যাব জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদককারবারী বিশেষ কায়দায় বডি ফিটিং করে অবৈধভাবে মাদকদ্রব্য ফেনমিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে। এমন খবর পেয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেলস্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করার সময় ওই চার নারী ট্রেনের বগি থেকে পালানোর চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক শেখ সাদিক বলেন, ওই চার নারী মাদককারবারী ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বাসে চড়ে এসব বহন করলে বিভিন্ন চেকপোস্টে পড়তো তাই আইনশৃঙ্খলাবাহিনীর নজর এড়াতে তারা রেলপথ বেছে নিয়েছিল। তবে তাদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।