ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ

হাত বেঁধে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৪ নভেম্বর ২০২৩
হাত বেঁধে নারীকে বিবস্ত্র করে নির্যাতন
ছবি: সংগৃহীত

বান্দরবানে জমি নিয়ে বিরোধে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরুপাপাড়া ২ নম্বর গলি এলাকায় ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা মৃত মোহন বাশি দাশের ছেলে অজিত দাশ, তার স্ত্রী রিনা দাশ, ছেলে অভি দাশ ও মেয়ে রিতা দাশ।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারী বসতঘরে ঢুকে অজিত দাশ, রিনা দাশ, ছেলে অভি দাশ ও মেয়ে রিতা দাশসহ মুখোশ পরা ১০-১২ জন লোক। এ সময় নারীর হাত বেঁধে বটি দিয়ে মাথার চুল কেটে দেন। শুধু তাই নয় ওই নারীকে বিবস্ত্র করে মারধর করেন। মুখোশ পরা কয়েকজন বাসা থেকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ঘরের উঠানে ফেলেন। খবর পেয়ে চারজনকে আটক করে পুলিশ। 

Advertisement

স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, অজিত দাশ তার পরিবারসহ চার-পাঁচজন নারী এবং সাত-আটজন মুখোশ পরা লোক নিয়ে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা করেন। এ সময় তারা নারীর হাত বেঁধে বিবস্ত্র করে মারধর করে বটি দিয়ে মাথার চুল কেটে দেন। এছাড়া ঘরের দরজা ভেঙে আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল ঘর থেকে বাইরে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ চারজনকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল বলেন, নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!