ঝালকাঠিতে ৩ হাজার কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
ঝালকাঠির রাজাপুরে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বড় কৈবর্তখালী সমবায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরুন নেছা পাপড়ি, মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার পলাশ হালদার, আশিক মাহামুদ, মনিকা বিশ্বাস, সৌরভ মিস্ত্রী, পল্লব মজুমদার, এনি আক্তার, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপস্থিত অতিথিরা দুই স্থানে উপজেলার তিন হাজার ১৭৫ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মুগ, খেসারী ও সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ কার্যক্রম শুরু করেন।