ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সহকর্মীর কথা-কাটাকাটি, পরে ঘুষিতে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৫, ৭ নভেম্বর ২০২৩
দুই সহকর্মীর কথা-কাটাকাটি, পরে ঘুষিতে একজনের মৃত্যু
অভিযুক্ত সহকর্মী সমীরণ নাথ। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে সহকর্মীর মারধরের আঘাতে মো. ইলিয়াছ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী সমীরণ নাথকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াছ। তিনি চমেক হাসপাতালের মর্গে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। সমীরণ ঐ মর্গের পরিচ্ছন্নতাকর্মী।

জানা যায়, রোববার সন্ধ্যায় মর্গের সামনের রাস্তায় কথা-কাটাকাটি ও মারামারি হয় দুইজনের। একপর্যায়ে সমীরণের ঘুষির আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান ইলিয়াছ। সমীরণসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

চমেক আইসিইউ’র বিভাগীয় প্রধান অধ্যাপক হারুনুর রশিদ বলেন, রোববার রাতে ইলিয়াছকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়। পরে সোমবার দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মাথায় আঘাত ছিল। দুই সহকর্মীর মধ্যে কী বিষয় নিয়ে মারামারি হয়েছে, তা কর্তৃপক্ষ এখনো অবগত নয়। তবে ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার বলেন, কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তা জানি না। হাসপাতালের সামনের সড়কে একটি চায়ের দোকানের পাশে মারামারি হয় বলে জেনেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সমীরণকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!