[ দেশজুড়ে ]
অষ্টগ্রামে শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ
শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়
কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ দিলশাদ জাহান। এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ মোজাম্মেল হক।
জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদফতর, প্রশিক্ষণ বিভাগ পিইডিপি-৪ অধীনে অষ্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
.png)
সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক খাইরুল আলম খাঁন পুলক, সহ-শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!