সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে- মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।
রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার ভাই মাছ চাষ করতেন। তিনি মাছ তুলে সকালে বাড়ি দিয়ে গেছেন। মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। এরপর আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুরকে দিয়ে দিয়েছি।
.png)
আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, আল্লাহ তায়ালা অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল সবই আল্লাহ পাকের নিদর্শন।