ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬, ২৩ নভেম্বর ২০২৩
বগুড়ায় পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ হয়েছে।

পাট অধিদফতরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষিদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

বুধবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মার সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন।

এতে বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন কৃষককে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!