[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৭ দোকান
ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লাহারকান্দি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুল আলম বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। তিনি আরো বলেন, আমরা এর প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।
ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলো হচ্ছে নব তরুণ পাঠাগার, মামুন কনফেকশনারি, ছোটনের মুদি দোকান, জহিরের চা দোকান ও তিনটি গোডাউন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!