[ দেশজুড়ে ]
নীলফামারীতে নাশকতা মামলায় যুবদল নেতা কারাগারে
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় যুবদলের আহ্বায়ক তারিক আজিজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শনিবার রাতে সৈয়দপুর প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবদল নেতা সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার মৃত আজিজের ছেলে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জলঢাকা থানার একটি মামলায় তারিক আজিজ নামে একজন গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
.png)
জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম জানান, জলঢাকা থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় তারিক আজিজ একজন এজাহারনামীয় আসামি। গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে জলঢাকা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!