এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরো একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সঙ্গে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি।
.png)