ফেনীতে নানা আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ উপলক্ষে ফেনী শহরের ডাক্তার পাড়াস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দীন।
.png)
ফেনী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার নাসরিন আক্তার মুক্তার ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নওশিন প্রমূখ।
এ সময় আগত সেবাগ্রহীতা, কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার নাসরিন আক্তার মুক্তা জানান, ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিবার কল্যাণ বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হয়েছে। এ সময় এ সংশ্লিষ্ট দফতরের সব সেবায় গতিবৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হবে।