ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, জামাই গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৯ ডিসেম্বর ২০২৩
শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, জামাই গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে তারাকান্দায় পারিবারিক কলহের জেরে শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে।  

জানা যায়, গত চার বছর আগে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউপির নিতারাশি গ্রামের কাছিম উদ্দিনের মেয়ে দীপালি আক্তারের বিয়ে হয় একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে। তাদের সংসারে ৯ মাসের একটি মেয়ে শিশু রয়েছে। কিছু দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যে দীপালি বাবার বাড়িতে চলে আসেন। শনিবার সকালে মাহমুদুল হাসান তার শশুরবাড়িতে যায়। পারিবারিক বিরোধের বিষয় নিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে বিকেল ৩টার দিকে মাহমুদুল ৯ মাসের মেয়েকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রী ও শশুর বাধা দেয়। এতে মাহমুদুল ক্ষিপ্ত হয়ে তার শশুর কাছিম উদ্দিনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহে শশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের সহায়তায় জামাতাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!