জানা গেছে, শিশু রাজিব রাজধানীর দক্ষিণখান এলাকার রাজমিস্ত্রি রুবেল ইসলামের ছেলে। তার মায়ের নাম কল্পনা আক্তার। গার্মেন্টসে চাকরি করেন তার মা। রাজিব দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালযের ছাত্র। ৯ ডিসেম্বর রাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উঠে সে। সেই ট্রেনে কিছুক্ষণ হাঁটাহাটি করতেই ট্রেন ছেড়ে দিলে সে আর নামতে পারেনি।
শিশু রাজিব ইসলাম বলে, আমি ট্রেনে উঠেছি দেখার জন্য কিন্তু এতোদূর চলে আসব ভাবিনি। এই বাজারে স্টেশন থেকে একজনের সঙ্গে এসেছি। আমার বাসা দক্ষিণখান এলাকায়। আমি বাড়ি ফিরতে চাই।
.png)
স্থানীয় যুবক সোহাগ ইসলাম বলেন, ছেলেটি বর্তমানে চাঁদের হাট বাজারে এক দোকানদারের জিম্মায় আছে। থানায় জানানো হয়েছে।
নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এরকম তথ্য জানা নেই। তবে খোঁজ নেয়া হবে।