[ দেশজুড়ে ]
রাতের আধাঁরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি
শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ঝালকাঠির ডিসি ফারাহ্ গুল নিঝুম। ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে গত দুই দিন ধরে তীব্র শীতের প্রভাব পড়েছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছেন ভােগান্তিতে। এ সব ছিন্নমূল শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার রাতের আধাঁরে শীতার্তদের খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) ফারাহ্ গুল নিঝুম।
জেলা শহরের ইকােপার্কের বেদে পল্লী, সদর হাসপাতালসহ বিভিন্ন এলাকার ছিনমূল শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
.png)
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাে. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মােহাম্মদ মামুন শিবলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!