[ দেশজুড়ে ]
জগন্নাথপুরে ছাত্রদল নেতা গ্রেফতার
ফাইল ফটো
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে পৌরশহরের ছিলাউরা পয়েন্টে ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করছিল। মিছিলে নাশকতা চেষ্টার অভিযোগে ইকবালকে গ্রেফতার করা হয়। আগের এক নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!