শুক্রবার রাতে সদর উপজেলার খিলবাইছা এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ লক্ষ্মীপুর পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে আসিফ মোটরসাইকেলে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে খিলবাইছা মাছিমনগর এলাকায় একটি স্পিড ব্রেকার পার হতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আসিফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। এ সময় বাবু ও রুবেল নামে দুইজন আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।