রোববার দুপুরে সদর উপজেলার খানখানাপুর ও গোয়ালন্দ বাজারের এ অভিযান চালনা হয়। অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের এএসআই বিষ্ণু রায় ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।
.png)
জানা যায়, দুপুরে বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে খানখানাপুর বাজারের ‘মেসার্স শেফালী মেডিকেল স্টোর’কে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে গোয়ালন্দ মোড় ‘রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডার’কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।