মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী ইউপির শাকপালা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাবু মণ্ডল ওই গ্রামের বাসিন্দা। গত ছয় মাসে অনেক মানুষকে বোকা বানিয়ে দুটি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন বাবু মণ্ডল।
ওসি মো. শামছুল আলম শাহ্ বলেন, জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গভীর রাতে মোবাইলে কল দিয়ে জিনের বাদশা পরিচয়ে কথা বলেন। অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বাবু মণ্ডলকে গ্রেফতার করা হয়। বাবু মণ্ডল গত ছয় মাসে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর তার কাছে থাকা মোবাইলের দুই সিমে বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে আট লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছি।
.png)
ওসি বলেন, বাবু মণ্ডল জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।