সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান শহরের ধনমিয়া পাহাড় এলাকার মো. আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে আসছিল ট্রাক। পথে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় পথচারী মফিজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এছাড়া ট্রাকসহ চালককে আটক করা হয়।
.png)
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।