ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুলছাত্র

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ১০ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুলছাত্র
ফাইল ছবি

পূর্ব শত্রুতার জেরে স্কুল থেকে ডেকে নিয়ে আমির হামজা নামে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেয় ওই কিশোরী গ্যাংয়ের সদস্যরা।

বুধবার সকালে আহত আমির হামজার মা জেলেকা বেগম বাদী হয়ে ছয়জনের নামসহ অজ্ঞাত আরো ৯-১০ জনের নামে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আমির হামজা মানিকগঞ্জ সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

Advertisement

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার আমির হামজা নবারুণ উচ্চ বিদ্যালয় যায়। দুপুর ১২টার দিকে ১৪ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য স্কুল থেকে ডেকে নিয়ে তাকে মারধর করে। এতে আমির হামজা গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমির হামজার মা জেলেকা বেগম জানান, আমার ছেলেকে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা বেদম মারধর করে। সেই মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। আইনের আওতায় এনে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!