শনিবার সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গণে জেলার প্রান্তিক পর্যায়ের দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম বার)।
তিনি জানান, গত এক সপ্তাহ ধরে সারাদেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় তিনি রাঙ্গামাটির বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
.png)
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।