[ দেশজুড়ে ]
ভোলায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অফিসে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাউদ্দিন রশিদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে মনির হাওলাদার নামে এক ব্যক্তি স্পিডবোটযোগে লক্ষ্মীপুর হতে বরিশালের পাতার হাট এলাকায় গাঁজা সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার মেঘনা নদীর জনতা বাজার মসজিদের খাল এলাকায় মাদকসহ তাকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মনির হাওলাদারের কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ও নগদ অর্থ জব্দ করা হয়। পরে মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!