[ দেশজুড়ে ]
গজারিয়ায় ফুলদী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পূর্ব পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদী দখল করে নির্মাণ করা ২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানা গেছে, ইমামপুর ইউনিয়নে সীমানাধীন নদীর এই অংশে কোথাও পিলার উঠিয়ে আবার কোথাও লাল পতাকা দিয়ে নদীর জায়গা চিহ্নিত করা হয়। এরপর অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে টানা দুইদিন মাইকিং করা হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়, যা চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে আমরা এখানে এসেছি। অভিযানের প্রথমদিন বুধবার বিআইডব্লিউটিএ’র জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে এমন ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!