[ দেশজুড়ে ]
তুমব্রু সীমান্তে মুহুর্মুহু গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
ফাইল ফটো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে থেমে থেমে গুলির শব্দ শোনা গেলেও রাত বাড়তেই মুহুর্মুহু শব্দে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে।
শনিবার রাত ৮টা ৫০ মিনিট থেকে রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে শুক্রবার রাত সোয়া ২টা থেকে টানা প্রায় শত রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন বলে জানান তারা।
স্থানীয়রা আরো জানান, শনিবার সকাল সাড়ে ৮টায়ও তারা বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পান।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আবারও গোলাগুলির শব্দে আতংকিত হয়ে পড়েছেন তার এলাকার হাজারো মানুষ।
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!