ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের টানে নারায়ণগঞ্জে এসে ঘর বাঁধলেন দক্ষিণ আফ্রিকার তরুণী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪
প্রেমের টানে নারায়ণগঞ্জে এসে ঘর বাঁধলেন দক্ষিণ আফ্রিকার তরুণী
ছবি: সংগৃহীত

প্রবাসে গিয়ে হয়েছে প্রেম। তারপর ঘর বাঁধার স্বপ্ন। বাধা ছিল দুই দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম। তবে কোনো বাধাই আটকাতে পারেনি তাদের। প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ছুটে এসেছেন এক তরুণী। এরপর বিয়ে করে সংসার করছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।

ঐ তরুণীর নাম ফ্রান্সিসকো। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। বিয়ে করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী এলাকার বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন।

জানা গেছে, ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় কাজের জন্য যান বিল্লাল হোসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাকে চমকে দিতে কিছুদিন পরেই বাংলাদেশে এসেছেন ফ্রান্সিসকো। পরে মুসলিম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় মনি হোসাইন। বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সিসকোকে বিয়ে করেন।

Advertisement

এখন বিল্লাল হোসেন সাজ্জাদ তার বিদেশী বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিত করে দিচ্ছেন বাংলাদেশের গ্রাম, সংস্কৃতি আর পরিবেশের সঙ্গে। তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও ফ্রান্সিসকোকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

বিল্লাল হোসেন বলেন, ‘আমার সঙ্গে কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে এসে পরলে সেও বাংলাদেশে চলে আসবে। সম্প্রতি আমি চলে আসলে ফ্রান্সিসকো চলে আসে।’

বিল্লাল সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, ‘সে খুবই ভালো ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশের আথিতেয়তায় আমি মুগ্ধ।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!