প্রতিনিয়ত অপচিকিৎসা, ভুয়া প্রাণী চিকিৎসক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ভুয়া প্রাণি চিকিৎসককে আটক করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ভুয়া প্রাণি চিকিৎসক শামীম হোসেন উপজেলার লোকনাথপুর গ্রামের মহি উদ্দীনের ছেলে।
.png)
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী জানান, উপজেলার লোকনাথপুরসহ বিভিন্ন এলাকায় ভুয়া প্রাণী চিকিৎসকের দৌরাত্বে সাধারণ মানুষদের প্রাণীকে প্রতিনিয়ত অপচিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে লোকনাথপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতসহ পুলিশ অভিযান চালিয়ে ভুয়া প্রাণী চিকিৎসক শামীম হোসেনকে আটক করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে শামীম হোসেন নিজের দোষ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস তাকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। শামীম পরে আদালতে আর্থিক জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হাসান শাওন, এলএসপি বিল্লাল হোসেন, রফিক উদ্দীন ও দামুড়হুদা মডেল থানা পুলিশ।