[ দেশজুড়ে ]
মাগুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
মাগুরা সদর উপজেলায় নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে পড়ে তাসফিয়া খাতুন (১৭) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। পরে মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাসফিয়া মাগুরা শহরের বেলতলার মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ঐ গ্রামের এনামুল হক তুহিনের মেয়ে।
তাসফিয়ার চাচা নাজমুল হোসেন জানান, রোববার মাগরিবের নামাজের পর মেয়েটি তার বাবা-মা ও বোনের সঙ্গে নির্মাণাধীন একতলা ভবনের ছাদে উঠেছিল। এ সময় অসাবধানতাবসত হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তাসফিয়ার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!