ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে অস্ত্র-বোমাসহ চার সন্ত্রাসী গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১৭ মার্চ ২০২৪
যশোরে অস্ত্র-বোমাসহ চার সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে অভিযান চালিয়ে চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ককটেল ও বোমা তৈরি সরঞ্জামসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকালে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

তিনি জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আলোচিত কিশোর সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশ, আলী রাজ বিশ্বাস ওরফে হিটলার রাজ, হৃদয় হোসেন আকাশ ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরো ৩-৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটকদের কাছ থেকে ৬টি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ৩টি গাছি দা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় আটক চারজনসহ অজ্ঞাত আরো তিনজনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা করে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!