ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১৭ মার্চ ২০২৪
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশ অজ্ঞার ব্যক্তির লাশটি উদ্ধার করে।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত জানান, বাংলাদেশের সীমানার জয়পুর গ্রামের আগ্রাগাড়ির মাঠে হান্নান হটনগরীর শ্যালো মেশিনের পাশে কলাগাছের ঝুপে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাপ্ত ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে লাশের সামনে একটি খাবারের বক্স,পানির বোতল এবং একটি বিস্কুটের প্যাকেট পড়ে ছিল। বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হবে। মৃত ব্যক্তির বাম হাতসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!