ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীর হাড়িধোয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৭ মার্চ ২০২৪
নরসিংদীর হাড়িধোয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে হাড়িধোয়া নদীর পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুটিয়া ইউপির উত্তর কারারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান ও তার ছোট ভাই মিশাল হাসান। 

রোববার সন্ধায় পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানী এলিছ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বাদ আছর শিশু দুইটির জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের বাবা একজন দিন মজুর।

নিহত দুই শিশু ওই গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান ও তার ছোট ভাই মিশাল হাসান। নিহতদের মা মাহমুদা বেগম জানান, তার পরিবারে দুই ছেলে এক মেয়ে এর মাঝে বড় ছেলে মাহদী আজ রোজা রেখেছে। ভোর রাতে বলেছিল আজ রাতে গরুর গোস্ত দিয়ে ভাত খাবে। আমার ছেলের আর খাওয়া হলো না গরুর গোস্ত। তিনি কথা বলতে গিয়ে বার বার মূর্ছা যাচ্ছিল।

Advertisement

তিনি বলেন, ঠিক দুপুরে নদীর পানিতে পড়ে গেছে আমার ছেলেরা। এমন কথা শুনে দৌড়ে গিয়ে দেখি লোক জড়ো হয়ে আছে নদীর পাড়ে। আমার সন্তান দুটি পানিতে ডুবে মারা গেলো। আমার ধনগুলো হারিয়ে গেল। এমন করে আকুতি করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!