ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ১ এপ্রিল ২০২৪
সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটায় ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম রসুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের ধোপারঘের বিলে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে ধানক্ষেতে যান গোলাম রসুল। ওই সময় লোডশেডিং চলায় মেইন সুইচ বন্ধ না করেই আগের দিন ধানক্ষেতের চারপাশে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের তার তুলছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গোলাম রসুল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!