ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ৩ এপ্রিল ২০২৪
হবিগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সড়কের রাজনগর নামকস্থানে বালু বোঝাই ট্রাক্টর চাপায় ইয়াকুব আলী নামে  এক মোটসাইকেল আরোহী নিহত  হয়েছেন। 

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউপির সমজদিপুর গ্রামের মজিদ আলীর পুত্র। 

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর নামক স্থানে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। 

Advertisement

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!