সোমবার সকাল সাড়ে ৭টায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল আলম কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে। এ ঘটনায় পুলিশ মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করেছে।
পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, খুলনায় একটি মামলার হাজিরা দেওয়ার জন্য খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে উপজেলার মৌখালী নামক স্থানে পৌঁছালে ভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল থাকা চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল যাত্রী খায়রুল আলম মারা যান। আহত হন মোটরসাইকেল চালক।
.png)
তিনি আরো বলেন, আহত ব্যক্তিকে প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর নামে পাইকগাছা থানায় মামলা করেছেন।