ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিন নদীর মোহনায় ঈদ উৎসবে দর্শনার্থীদের মিলনমেলা 

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: ০০:১৫, ১৪ এপ্রিল ২০২৪
তিন নদীর মোহনায় ঈদ উৎসবে দর্শনার্থীদের মিলনমেলা 
ছবি: তিন নদীর মোহনায় ঈদ উৎসব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর বড়স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। ঈদ কিংবা উৎসবে এই স্থানটি ভ্রমণ পিপাসুদের মিলনমেলায় পরিণত হয়।

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন। মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মাকে ঘিরে রয়েছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি। মনোমুগ্ধকর পরিবেশ হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোলেহেডে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা। 

ঈদের দিন বিকাল থেকে শনিবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত চাঁদপুরের পর্যটন কেন্দ্র তিন নদীর মিলনস্থল মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন। 

ছবি: চাঁদপুরের তিন নদীর মোহনায় ঈদ উৎসব বিভিন্ন মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছে এক মিলনমেলা। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মুঠোফোনে বিভিন্ন রঙে-ঢঙে সেলফি তুলে আনন্দ উপভোগ করতে দেখা যায়। আবার কেউ স্ট্রিলবডি ট্রলারে করে মেঘনার বালুচর (মিনি কক্সবাজার) ঘুরতে যাচ্ছেন। 

ঢাকা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মূলহেডের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। বাস্তবে এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক আনন্দিত। 

ছবি: চাঁদপুরের তিন নদীর মোহনায় ঈদ উৎসব লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত আক্তার বলেন, ঈদের দিনগুলো অন্যদিনের থেকে বিশেষ দিন। তাই স্বামীকে সাথে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড় । কিন্তু তার মধ্য থেকেও আমরা এখানে ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে বেশ আনন্দ পেয়েছি আমরা। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি ঘটে। এসব পর্যটন কেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন পর্যটক যাতে হয়রানি শিকার না হয, সেই বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!