[ দেশজুড়ে ]
বৃষ্টির জন্য মাধবদীতে ইসতিসকার নামাজ আদায়
বৃষ্টির জন্য মাধবদীতে ইসতিসকার নামাজ আদায়
তীব্র তাপদাহ ও অসহ্য গরম রোদে অতিষ্ঠ জনজীবন থেকে মুক্তি পেতে নরসিংদীর মাধবদীতে ইসতিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত।
বুধবার বেলা ১১টায় এসপি স্কুল এর খেলার মাঠে তীব্র তাপদাহ উপেক্ষা করে এ নামাজ ও দোয়ায় বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এ সময় সাধারণ মুসল্লিরা বলেন, সারাদেশে অতি তাপদাহের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। সেই সাথে পশু, পাখিসহ গাছপালার পাতা-লতা শুকিয়ে যাচ্ছে। এই তাপদাহ থেকে মুক্তি পেতে খোলা মাঠে আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থণা করছি। মহান আল্লাহ যেন আমাদের পাপ থেকে মুক্তি দিয়ে দ্রুত বৃষ্টি দেন।
.png)
নামাজ শেষে খুতবা পড়া হয়েছে। এরপর মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ঝড়িয়ে আল্লাহর কাছে তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণেও প্রার্থনা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!