গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া এলাকার রেজাউল করিম, শহীদ ও গিরিশ শাহিম। তারা স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের সমর্থক।
মামলায় সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
.png)
এর আগে, সোমবার (৬ মে) রাত ৮টার দিকে ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে ও তার সমর্থকেরা নির্বাচনী অফিসে ঢুকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আবু আহাদ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
প্রার্থী আবু আহাদ আল মামুন বলেন, থানায় মামলা দায়ের করেছি। আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। হামলাকারীরা আমার মাথা, বুক ও পিঠে আঘাত করেছে।