ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত থেকে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ১০ মে ২০২৪
সীমান্ত থেকে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি-২০। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

শুক্রবার (১০ মে) রাত পৌনে ৪টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন সাপের বিষগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুরিয়া এলাকায় উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন দুটি কাচের জারে রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

Advertisement

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ২০ বিজিবি বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন সাপের বিষগুলো আটক করেছে আজ ভোরে। এ ব্যাপারে ২০ বিজিবি বিরামপুর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!