ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ২৬ মে ২০২৪
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
ফাইল ফটো

রাজশাহীর দামকুড়ায় ট্রাকের ধাক্কায় রেহানা আকতার নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী ও নাতি। 

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে দামকুড়ার আলিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজশাহী গোদাগাড়ীর কামারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সারোয়ার জাহান পিটার ও তার নাতি আব্দুলাহ (৩)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে সারোয়ার জাহান পিটার তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে রাজশাহীর গোদাগাড়ী নিজ বাড়ি থেকে রাজশাহীর দিকে আসছিলেন। এ সময় আলিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী রেহানা মারা যান। সঙ্গে থাকা তিন বছরের নাতি আব্দুল্লাহ ও সারোয়ার জাহান পিটার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Advertisement

দামকুড়া থানার ওসি মইনুল বাশার বলেন, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!