ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের সকালে সেমাই কেনা হলো না বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৭ জুন ২০২৪
ঈদের সকালে সেমাই কেনা হলো না বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের
ফাইল ফটো

দিনাজপুরে ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০)। তার বাড়ি দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামে ও অটোচালক এনামুল হক (৪২)। তিনি পৌরশহরের পূর্ব জগন্নাথপুরের (ঝাউবন) তোফাজ্জলের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোচালক এনামুলসহ বিরামপুরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!