[ দেশজুড়ে ]
ঈদের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
ফাইল ফটো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদের দিন মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়ে দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৌর সদরের পাইভাকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পৌর সদরের ধামদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে রনি (১৭) ও আবুল হাসেমের ছেলে আশিক (১৬)। তারা একে অপরের বন্ধু।
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রনি ও আশিক। ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার তেলিহাটির দিকে যাচ্ছিল তারা। পরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের তালুকদার রাইস মিলের কাছাকাছি এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের দেয়ালে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!