ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ নারীর ফোন, গিয়ে ‘অস্ত্র’ পেল পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২৮ জুন ২০২৪
৯৯৯-এ নারীর ফোন, গিয়ে ‘অস্ত্র’ পেল পুলিশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নগরের পতেঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকালে ফুলছড়ি পাড়া বিল থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিলে পড়ে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগে অস্ত্র দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন এক নারী। এরপরই সেখানে গিয়ে সেই ব্যাগ থেকে দুটি কাটা রাইফেল উদ্ধার করে পুলিশ। পাশের আরেকটি গোলাপি রংয়ের শপিং ব্যাগ থেকে দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।

নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা বলেন, প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর রক্ষিত দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। একটি রাইফেলের বাট, বডি ও ব্যারেলসহ দৈর্ঘ্য ১৭ ইঞ্চি। অন্যটির বাট, বডি ও ব্যারেলসহ দৈর্ঘ্য সাড়ে ২২ ইঞ্চি। এছাড়া অন্য একটি গোলাপি রংয়ের শপিং ব্যাগের ভেতর রাখা দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!